প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষক জগ্লুল আহ্মেদ চৌধূরী (৬৫) নিহত হওয়ার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাংবাদিক নুরুল ইসলাম, সৈয়দ মহসীন পারভেজ, নজরুল ইসলাম, হাসানাত কামাল, আজাদুর রহমান, আনহার আহমদ সমশাদ প্রমুখ। বক্তারা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।