প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪’-এ মেয়েদের ন্যূনতম বয়স ১৮ বহাল রাখার দাবিতে মুন্সিগঞ্জ জেলা মহিলা পরিষদের উদ্যোগে গতকাল বুধবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শহরের জুবলী সড়কের পাশে বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ লোক অংশ নেন। পরে সমাবেশে বক্তব্য দেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মেহেরুন নেসা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সমর ঘোষ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, থিয়েটার সার্কেলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।