মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে আট দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন জেলা শাখা। গতকাল শুক্রবার সকালে বিশ্ব মানবিক মর্যাদা ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন সংগঠনের সভাপতি বম্ভ্রনাথ ঠাকুর বারমা, আদিবাসী নেত্রী অনিতা হেমরম প্রমুখ। বক্তারা গত শনিবার রাতে সদর উপজেলার জুগিডাইং গ্রামে আদিবাসী নারীর ধর্ষণকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শিক্ষিত দলিত ব্যক্তিদের কর্মক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে আলাদা নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ