মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথে আন্তনগর ট্রেনের বগি কমানোর প্রতিবাদে এবং যাত্রীসেবার মান বাড়ানোর দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটি শ্রীমঙ্গল শাখা এ মানববন্ধন করে। গতকাল সোমবার সকালে এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ যাত্রীরা অংশ নেন। পরে প্রতিবাদ সমাবেশ হয়।