প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী চিকিৎসক শামারুখ মাহজাবীনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার যশোর শহরে মানববন্ধন হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর বরাবর দেওয়া হয়। যশোর প্রেসক্লাবের সামনে দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত এ মানববন্ধনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) যশোর শাখা, বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। পরে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন শামারুখের বাবা নুরুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য প্রমুখ।