মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছাত্র, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা প্রশ্নপত্র ফাঁস করে যাঁরা শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করছেন, তাঁদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব কৃষ্ণেন্দু মণ্ডল, উৎপল ঘোষ, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।