মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিজয় ৭১। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কর্মসূচি থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিজয় ৭১-এর চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সৌরভ বড়ুয়া। বক্তব্য দেন রাউজান উপজেলার চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী, নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, বিজয় ৭১-এর সাধারণ সম্পাদক আলী মাসুদ প্রমুখ। বক্তারা দাবি করেন, জামায়াতে ইসলামী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাইছে। তাই জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|