মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নদীতে ছড়িয়ে পড়া তেল অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সুন্দরবনের ভেতর দিয়ে সব ধরনের নৌ ও জাহাজ চলাচল নিষিদ্ধ করার দাবিতে রংপুরে গতকাল বুধবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ মানববন্ধন করা হয়। এ সময় সংগঠনের সহসভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসী, সহসভাপতি আবু সাঈদ মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রংপুর