মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নদী থেকে তেল দ্রুত অপসারণ, সুন্দরবনের ভেতরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ, বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি ও রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনের জন্য ক্ষতিকর সব প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল বুধবার তারা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে। এতে সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের নারায়ণগঞ্জ জেলার সংগঠক আবদুল খালেক। বক্তব্য দেন বাসদের জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস, বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা আবু নাঈম খান, বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক শ্রীকান্ত কৃষ্ণ নন্দী প্রমুখ। নারায়ণগঞ্জ প্রতিনিধি