মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী তাহেরা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে চারুকলা ও ফোকলোরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা বক্তব্য দেন। ৮ ডিসেম্বর তাহেরার লাশ উদ্ধার করে পুলিশ। আলমডাঙ্গার আনন্দধাম এলাকায় চার দুষ্কৃতকারী গণধর্ষণ করে তাহেরাকে ছুরি দিয়ে খুঁচিয়ে হত্যা করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি