প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবির হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল শুক্রবার পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের সামনে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। বক্তব্য দেন নুরুল হক মাস্টার, আলমগীর হোসেন প্রমুখ। গত ৬ আগস্ট উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামের কবির হোসেন (১৯) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। ১২ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। পটুয়াখালী অফিস।