মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাস্তির দাবিতে জয়পুরহাটের মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের প্রধান রাস্তায় এ মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা জনাব আলী, মোফাজ্জল হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আবদুর রহিমের বরাবর স্মারকলিপি দেওয়া হয়।