মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দফা দাবিতে মানববন্ধন করেছে সিলেটের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচিতে কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। বেলা দুইটায় কর্মসূচি শুরু হয়ে তিনটা পর্যন্ত চলে। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা চার দফা দাবি উপস্থাপন করেন। এগুলো হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের বর্তমান দশম গ্রেডের বেতন-স্কেলে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদান, উচ্চশিক্ষার সুযোগ প্রদান, কৃষি ডিপ্লোমা শিক্ষা কোর্সকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন হতে শুধু কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে স্থানান্তর এবং ইন্টার্নি ভাতা প্রদান নিশ্চিত করা।