প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন হয়েছে। গত সোমবার দুপুরে পৌরসভার সামনে এ মানববন্ধনে পৌর কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। তাঁদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে পৌর কাউন্সিলররাও মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য দেন পৌরসভার সচিব জসিম উদ্দিন খান, পৌর কর্মকর্তা বিপ্লব কুমার রায়, পৌরসভার বিদ্যুতের লাইনম্যান মো. ফরিদ হোসেন প্রমুখ। পরে তাঁরা বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের কাছে স্মারকলিপি দেন।