প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার ১৭ মাস পেরিয়ে গেলেও আজও উদ্ধার হয়নি স্নিগ্ধা দেব (৪)। তার সন্ধানের দাবিতে গতকাল শনিবার দুপুরে সিলেট নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সিলেট নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ও মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। হাবিবুর রহমান তাফাদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ শেখ মো. মখন মিয়া। এ ছাড়া অন্যান্যের মধ্যে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, কাউন্সিলর দিবা রানী দে, নিখোঁজ শিশুর বাবা সন্তোষ কুমার দেব, মা সর্বানী দেব প্রমুখ বক্তব্য দেন।