প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ও একুশে টিভির চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পিরোজপুর রিপোর্টার্স ক্লাব ও একুশে দর্শক ফোরাম এ আয়োজন করে। শহরের টাউন ক্লাব সড়কে গতকাল বুধবার স্থানীয় সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। ৫ জানুয়ারি পিরোজপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের সময় ছাত্রলীগের হামলায় সময় টিভির পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হক ও আলোকিত বাংলাদেশ-এর প্রতিনিধি হাসান মামুন আহত হন। মানবন্ধন শেষে বক্তব্য দেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম, সাংবাদিক রেজাউল ইসলাম প্রমুখ। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি