প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে শিশুপার্কের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার শহরের শিল্পকলা একাডেমি সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। অন্বেষণ বিক্রমপুর ও মুন্সিগঞ্জ শিশু সংসদ এ মানববন্ধনের আয়োজন করে। এতে অভিনেতা নাদের চৌধুরী, নাট্যঅভিনেতা রফিকুজ্জামান সেলিম, অন্বেষণ বিক্রমপুরের সভাপতি মীর নাসিরউদ্দিন, মুন্সিগঞ্জ এপেক্স ক্লাবের সাধারণ সম্পাদক লাবলু মোল্লা, সাংবাদিক মাসুদ খান, বাছির উদ্দিন, থিয়েটার সার্কেলের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, মুন্সিগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলমসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।