মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় আরএফ পুলিশ প্লাজায় বরাদ্দ দেওয়া দোকান চালুর দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। আরএফ পুলিশ প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি এ আর এম শামিম উদ্দিন প্রথম আলোকে জানান, ২০১১ সালের ডিসেম্বরে মার্কেটের নির্মাণকাজ শেষ হয়। কিন্তু এখনো ৩৮০ ব্যবসায়ীকে বরাদ্দ দেওয়া দোকান চালু করা হয়নি। একই দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিও দেওয়া হয়েছে বলে জানান তাঁরা।