প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় আদিবাসীদের ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়েছে। জেলার ধামইরহাট উপজেলার ব্রজবন গ্রামের আদিবাসী গৃহবধূ বুলো পাহানকে ধর্ষণ ও রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রামের আদিবাসীদের ওপর নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ। এতে নেতৃত্ব দেন আদিবাসী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি আমিন কুজুর। এ সময় বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, ওয়ার্কার্স পার্টির নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদ হাসান সিদ্দিকী স্বপন, বাসদের নওগাঁ শাখার সমন্বয়ক জয়নাল আবেদিন প্রমুখ।