প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী ও শিশুসহ মানব পাচার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি ও শোভাযাত্রা করেছে স্থানীয় বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ভিলেজ অ্যাডভান্সমেন্ট (আভা)। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আধা ঘণ্টার এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন বেসরকারি সংস্থা ও শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। এতে বক্তব্য দেন আভার নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদার, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার প্রমুখ। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের গোপালপুর এলাকার আভার কার্যালয়ে গিয়ে শেষ হয়।