মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডলে আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন খান ও লৌহজং উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাহাবুদ্দিন খান বাবুর ফাঁসির দাবিতে গতকাল শনিবার ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়। মাওয়া চৌরাস্তায় গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে মেদিনীমন্ডল ইউনিয়নের লোকজনসহ নিহত দুই নেতার স্ত্রী, শিশুকন্যা ও পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে স্বজনেরা খুনি শাহাবুদ্দিনের ফাঁসির দাবি জানান। একই সঙ্গে শাহাবুদ্দিনের বিরুদ্ধে দ্বিতীয় দফা রিমান্ড চাওয়ার পরেও তাঁকে রিমান্ড না দেওয়ায় সংশ্লিষ্ট বিচারিক হাকিমের ওপর অসন্তোষ প্রকাশ করে তাঁর অপসারণ দাবি করেন।