মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনে আগুন দিয়ে মানুষকে হতাহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ শিশু সাফিরের আত্মীয়স্বজন ও এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অগ্নিদগ্ধ শিশু সাফিরের মামা মশিউর রহমান, জেলা বিএমএর সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর কামরুল হাসান, চিকিৎসক নিজাম আলী প্রমুখ উপস্থিত ছিলেন। গত রোববার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে বন্ধন পরিবহনের বাসে পেট্রল ঢেলে আগুন দেয় অবরোধ সমর্থনকারীরা। এতে দগ্ধ হয় চিকিৎসক দম্পতি ও তাঁদের আড়াই বছরের শিশু সন্তানসহ আটজন।