মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মদনমোহন কলেজ ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকালে কলেজের সামনে মানববন্ধন করে প্রতিবাদী সমাবেশে অংশ নেন তাঁরা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মদনমোহন কলেজ ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর তৎপরতা থেকে বহিরাগতদের অনুপ্রবেশ ঘটে। এ পর্যন্ত যতগুলো সংঘর্ষের ঘটনা ঘটেছে, সবই বহিরাগতদের অনুপ্রবেশের কারণে হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থে কলেজ কর্তৃপক্ষসহ ছাত্রসংগঠনগুলোর নেতাদের এ ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান জানান তাঁরা। সর্বশেষ গত বৃহস্পতিবার সরস্বতী পূজার আয়োজক কমিটির বৈঠক শেষে কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট