মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতা বন্ধের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)। গতকাল রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডে এই মানববন্ধনে কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়। এতে বক্তব্য দেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, প্রচার সম্পাদক কারশেদ আলম, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এমতিয়াজ আলামিন প্রমুখ।