মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধের প্রতিবাদে মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেন। দুপুর ১২টার দিকে মহাসড়কের উপজেলার গোলড়া এলাকায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা পেট্রলবোমা মেরে মানুষ হত্যার মতো নৃশংস কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, জেলা ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।