প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা, সহিংসতা, সন্ত্রাস এবং নাশকতার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কুমিল্লা নগর শাখার উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ, সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সালেহা আক্তার, কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।