প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শহরের গৌরাঙ্গবাজারে প্রায় দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা মানবাধিকার ফোরাম, মানবাধিকার আইনজীবী পরিষদ, জাতীয় মহিলা পরিষদ, দর্পণ সাংস্কৃতিক সংগঠন, ছড়াকার সংসদসহ অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। আইনজীবী অশোক সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আইনজীবী গাজী মাহমুদ, নারীনেত্রী সুলতানা রাজিয়া, নাযমুন নাহার, উদীচীর কেন্দ্রীয় সদস্য আবদুল ওয়াহাব, যুবনেতা এ এফ এম আহাদ প্রমুখ। একই সময় শহরের কালীবাড়ি মোড়ে গণতন্ত্রী পার্টির উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।