প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের নামে দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ড। গতকাল বুধবার দুপুরে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। মহানগর ইউনিটের কমান্ডার ভবতোষ রায়বর্মণের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আবদুল খালিকের সঞ্চালনে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, মানিক মিয়া, সজল চক্রবর্তী প্রমুখ। পরে একটি মৌন মিছিল বের হয়।