মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার ছোট তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। বিদ্যালয়ের সামনে গতকাল বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হক, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন প্রমুখ। বিদ্যালয় সূত্র জানায়, ৩০০ শিক্ষার্থীর জন্য সাতজন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। অভিভাবকেরা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ সংকট নিরসনের দাবি জানান। অন্যথায় উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।