প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জাতীয় পে-স্কেলের অন্তর্ভুক্ত করা এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার মুক্তির দাবিতে সংগঠনটি মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয়। ঐক্যজোটের চট্টগ্রাম শাখার সভাপতি নাজেমুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলাসচিব এম এ ছফা চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মো. মহিবুর রহমান চৌধুরী, সহসভাপতি গোলাম রহমান, কর্মচারী ঐক্য ফেডারেশন নেতা মো. আক্কাস মিয়া, মোফাজ্জল হোসেন প্রমুখ। আগামী জুলাই মাস থেকে শিক্ষক-কর্মচারীদের জাতীয় পে-স্কেলের অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।