মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের ডিবি রোডে নাশকতা বন্ধের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মাহমুদুল গনি প্রমুখ।