মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের রুমায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক বম কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি। রুমা উপজেলা সদরের বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে মার্মা, বম ও ত্রিপুরা নারীরা অংশ নেন। এ ছাড়া জনসংহতি সমিতির নেতা-কর্মীরাও এতে অংশ নেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিলা সমিতির উপজেলা সভানেত্রী রেন এময় বম, সাধারণ সম্পাদক মিঞাপ্রু মার্মা, সাংগঠনিক সম্পাদক জোটানময় বম, জনসংহতি সমিতির উপজেলা সাধারণ সম্পাদক লুপ্রু মার্মা।