মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার মানববন্ধন করেছে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) রাজবাড়ী জেলা কমিটি। ‘সংঘাত ও সহিংসতা নয়—চাই শান্তি, নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও স্বাভাবিক বেঁচে থাকার অধিকার’ প্রতিপাদ্য সামনে রেখে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সুপ্র রাজবাড়ী জেলা কমিটির সভাপতি এ টি এম রফিক উদ্দিন। সুপ্রর জাতীয় পরিষদ সদস্য শামীমা আক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকির আবদুল জব্বার, কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবুল কালাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর প্রমুখ। রাজবাড়ী প্রতিনিধি