প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস, নৈরাজ্য, পেট্রলবোমায় নিরীহ মানুষ হত্যা ও উন্নয়নের ধারাবাহিকতায় বাধা সৃষ্টি করার প্রতিবাদে সিরাজগঞ্জে জেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মানববন্ধব ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহরের এস এস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার গাজী সফিকুল ইসলাম প্রমুখ।