প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ, হরতাল ও পেট্রলবোমা দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে এবং নির্বিঘ্নে ক্লাস পরীক্ষার দাবিতে রাজশাহীর বাগমারায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার তাহেরপুর পৌরসভার শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন তাহেরপুর কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, যুবলীগের পৌরসভার সভাপতি মাসুদ রানা, সহসভাপতি জাহিদ আকরাম, তাহেরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, শিক্ষার্থী সালমান প্রমুখ। বক্তারা অবিলম্বে অবরোধ, হরতাল প্রত্যাহার ও নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যাওয়া এবং নিয়মিত ক্লাসের দাবি জানিয়েছেন। তাঁরা পেট্রলবোমা দিয়ে মানুষ মেরে ফেলারও নিন্দা জানিয়েছেন।