মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংস রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণভাবে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবিতে জামালপুর শহরের দোকান মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের দয়াময়ী চত্বর থেকে প্রায় তিন কিলোমিটার সড়কে দোকান মালিক সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা আবদুল খালেক, আরিফ হোসেন, মিজানুর রহমান, আজিজুর রহমান, শাহ্ নেয়াজ, জাহাঙ্গীর আলম প্রমুখ।