প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধ-হরতালের নামে দেশব্যাপী জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও মানুষ হত্যার প্রতিবাদে শেরপুরের মুক্তিযোদ্ধারা মানববন্ধন, সমাবেশ ও শোভাযাত্রা করেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর ইউনিট কমান্ডের উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জিন্নত আলীর সভাপতিত্বে সমাবেশ হয়। পরে মুক্তিযোদ্ধারা শহরে শোভাযাত্রা বের করেন। এসব কর্মসূচিতে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সন্তানেরা অংশ নেন।