প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধে পেট্রলবোমার হামলা চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচি পালন করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ মিনিটের জন্য কর্মবিরতি পালন করেন। তাঁরা নিজ দপ্তর ছেড়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে মানববন্ধন করেন।
এ সময় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আবুল হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।