মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালাও-পোড়াও, মানুষ হত্যার প্রতিবাদে ফেনী জেলা শাখা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মাহবুব আলতামাস। সমরজিৎ দাসের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন ফেনী-২ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান। মানববন্ধনে অংশ নেয় পূবালী সাংস্কৃতিক কেন্দ্র, আর্য্য সাংস্কৃতিক কেন্দ্র, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, অনুরণন সাংস্কৃতিক কেন্দ্র, নজরুল একাডেমি-ফেনী, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, সংগীত নিকেতন, সংলাপ নাট্যদল, শ্রুতি আবৃত্তি অংগন, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্র, পঞ্চবটী, শোলক, ফেনী থিয়েটার।