মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও ইন্টার্নি ভাতা পাওয়ার দাবিতে গতকাল বুধবার সকালে কুষ্টিয়া স্বাস্থ্য সহকারী প্রশিক্ষণ স্কুলের শিক্ষার্থীরা (ম্যাটস) ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছেন। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ম্যাটসের ইন্টার্নি ব্যাচের শিক্ষার্থী মিঠুন কুমার। পরে তাঁরা জেলা প্রশাসক, সিভিল সার্জন ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের কাছে স্মারকলিপি দেন। কুষ্টিয়া অফিস।