প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ-পূর্ব জোলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কাউখালী উত্তর বাজার স্টিমারঘাট এলাকায় গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ-পূর্ব জোলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।