মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা অবরোধ ও হরতালে দেশব্যাপী জ্বালাও-পোড়াও এবং পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে জয়পুরহাট জেলা ১৪ দল ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ মানববন্ধন ও সমাবেশ করেছেন। গতকাল সোমবার জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকায় প্রধান সড়কে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।মানববন্ধন শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম, জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো. সাখোয়াত, ওয়ার্কার্স পাটির জহুরুল ইসলাম প্রমুখ। জয়পুরহাট প্রতিনিধি