মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন প্রদান এবং পেনশন প্রথা চালুর দাবিতে কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পৌরসভা সড়কে এ কর্মসূচি পালন করা হয়। বাজিতপুর পৌর কর্মচারী সংসদের সভাপতি মিজানুর রহমান বলেন, পৌরসভার তহবিলের অবস্থা ভালো নয়। এ অবস্থায় বেতন পাওয়া নিয়ে সমস্যা আরও বাড়ছে। মানববন্ধনে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত অফিস সহকারী মহিউদ্দিন, উচ্চমান সহকারী বাবুল চন্দ্র দাস ও সহকারী কর আদায়কারী জানে আলম জানান, পেনশন চালু থাকলে পরিবার নিয়ে এখন মানবেতর জীবন যাপন করতে হতো না। মানববন্ধন শেষে কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শারজিল হাসানের কাছে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং স্থানীয় সাংসদ বরাবর লেখা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন।