মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলবোমা ছুড়ে পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার থানার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, ঐক্য পরিষদের পটিয়া উপজেলা শাখার সভাপতি দীলিপ ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার, পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দীন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সদস্য তাজুর মুল্লুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি টিপু সুলতান চৌধুরী, ঐক্য পরিষদের নেতা রতন চক্রবর্তী, শ্যামল দে, দীলিপ ঘোষ, জিতেন কান্তি গুহ, তাপস দে, ভগীরথ দাশ ও পংকজ চক্রবর্তী প্রমুখ। সভায় বক্তরা পটিয়া ভূমি অফিসের দুর্নীতি বন্ধেরও দাবি জানান।