প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতির নামে নাশকতা, সহিংসতা বন্ধ এবং শান্তি, সম্প্রীতি ও সমঝোতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক—সুজন বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুর ১২টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে ওই মানববন্ধন হয়। সুজন বরিশাল জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলার সভাপতি বিশ্বনাথ দাস মুনশী প্রমুখ।