মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ না দেওয়ার দাবিতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ছাত্র ইউনিয়ন মানববন্ধন করেছে। স্থানীয় শহীদ মিনারের সামনের সড়কে গতকাল রোববার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এইচ এম রায়হানের সভাপতিত্বে বক্তব্য দেন সিপিবির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার, পিরোজপুর জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক খ ম মিরাজ প্রমুখ।