মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র রক্ষার দাবিতে ফরিদপুর শহরে বাম প্রগতিশীল কর্মীরা ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, গণতন্ত্র রক্ষা কর’ স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান, বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা চৌধুরী নজরুল ইসলাম, আশরাফউদ্দিন, আবুল কালাম আজাদ, শহীদুর রহমান প্রমুখ। দেশে আগুনে মানুষ পোড়ানো, নির্বিচারে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তাঁরা অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান। ফরিদপুর অফিস|