মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলগুলোর বীভৎস লড়াইয়ের বিরুদ্ধে কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে গতকাল বৃহস্পতিবার বিকেলে জাগ্রত জনতা ও কবিবন্ধনের ব্যানারে কবিতাপ্রেমীরা মানববন্ধন করেছেন। কর্মসূচিতে কবি সৈয়দ আহমেদ তারেক, খায়রুল আজিম শিমুল, খায়রুল রায়হান, সুমন সালাউদ্দিন, নিজাম উদ্দিন রাব্বী, সুজন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্কৃতিকর্মী ও কবি খায়রুল রায়হান বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য মানবতাবিবর্জিত লড়াই করছে। এতে সাধারণ মানুষ আগুনে পুড়ছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|