মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ-হরতালের সহিংস অপরাজনীতি প্রত্যাহার, শাকসবজিসহ কৃষকের উৎপাদিত বিভিন্ন পণ্য এবং দুগ্ধচাষিদের দুধ বিক্রি করতে না পাড়ায় ক্ষতিপূরণের দাবিতে গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে মানববন্ধন করা হয়েছে। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, কৃষক ফ্রন্টনেতা রফিকুল ইসলাম, এমদাদুল হক ও ফজলার হোসেন, শ্রমিকনেতা খয়ের আলী প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি|