প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় বহিষ্কৃত ১১ পরীক্ষার্থী তাদের বহিষ্কারকে অবৈধ দাবিসহ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে মানববন্ধন করেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা বড়বাজার শহীদ হাসান চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার রাতে আলমডাঙ্গার খাসকররা বাজারে বহিষ্কৃত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, গত শুক্রবার আলমডাঙ্গার মুন্সীগঞ্জ একাডেমি কেন্দ্রে পরীক্ষা চলাকালে অসদুপায়ের মিথ্যা অভিযোগে ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. আব্দুর রাজ্জাক জানান, নির্ধারিত আসন ছেড়ে অন্য বেঞ্চে বসে গণটোকাটুকির অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় সহযোগিতার অভিযোগে দুই শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে।